ইরান সংঘাত সমাধানে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া

ইরান সংঘাত সমাধানে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া
ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন-ইসরাইলের আগ্রাসী হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে এক জটিল পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পাকিস্তান, তুরস্কসহ বেশ কয়েকটি দেশই সংঘাত নিরসনে জন্য চেষ্টা করে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে রাশিয়া জানিয়েছে, ইরানে সংঘাত সমাধানে তারা কাজ করতে প্রস্তুত।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান সংঘাত সমাধানে অবদান রাখতে প্রস্তুত রাশিয়া এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন।

বিজ্ঞাপন

পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এই যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং কোনোভাবে যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সামরিক পরিস্থিতি যত দ্রুত সম্ভব একটি শান্তিপূর্ণ পথে ফিরে আসে, তা নিশ্চিত করতে আমরা অবশ্যই আমাদের অবদান রাখতে প্রস্তুত।’ সূত্র: আলজাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন