লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘পোড়ামাটি নীতি’ ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে না। ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা আলোচনার আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।
এর আগে, লোকজনকে সরিয়ে নেওয়ার সতর্কবার্তা দেয় ইসরাইল। এরপরপরই দক্ষিণ লেবাননজুড়ে নতুন করে হামলা চালাচ্ছে তেলআবিব।
সালাম বলেন, ‘এই পরিস্থিতিতে লেবানন ও লেবাননের জনগণকে রক্ষা করার জন্য আমরা সচেতনভাবে ও দায়িত্বের সঙ্গে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি — আর তা হলো আলোচনার পথ।’
পোড়ামাটি নীতি হলো একটি চরম ধ্বংসাত্মক সামরিক কৌশল। ইংরেজিতে যাকে বলা হয় ‘Scorched-Earth Policy’। কোনো বাহিনী পিছু হটার সময় বা শত্রুর অগ্রযাত্রা ঠেকাতে এই কৌশল অবলম্বন করে। এর মূল লক্ষ্য হলো—শত্রুপক্ষ যেন ওই এলাকার কোনো সম্পদ, খাদ্য, বা অবকাঠামো নিজের সুবিধার্থে ব্যবহার করতে না পারে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র