ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের যুবসমাজের কল্যাণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই মোদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ও অঙ্গীকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনাগুলোর দ্রুত বিচার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত সরকারের এই অঙ্গীকারেরই প্রতিফলন।
অমিত শাহ বলেন, ‘প্রশ্নফাঁসের মাধ্যমে যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটি মাইলফলক হয়ে থাকবে।’
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, দেশের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যৎ রক্ষা করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সতর্ক করে বলেন, তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


