চার ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর

চার ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর

চার ইসরাইলি জিম্মির লাশ রেড ক্রসের কাছে হাস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরাইলের সেনাবাহিনী। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে হামাস আরো ২৪ জনের লাশ ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। খবর টাইমস অব ইসরাইলের।

তেলআবিবের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফরেনসিক মেডিসিনে চারটি কফিনে করে লাশগুলো আনা হয়। সেখানে শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, ‘লাশ হস্তান্তর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল।’

তারা আরো জানায়, হামাসকে চুক্তি মেনে চলতে হবে এবং সকল নিহত জিম্মির লাশ ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

এরআগে সোমবার সকালে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তেলআবিব।

ফিলিস্তিনি বন্দিদের দু'টি দলে ভাগ করে মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরাইলের ওফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

আর দ্বিতীয় দলটিকে কেটজিওট কারাগার থেকে দক্ষিণ ইসরাইলের কেরেম শালোমে স্থানান্তর করা হয়েছে, যেটি গাজার সীমান্ত ক্রসিংগুলির মধ্যে একটি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন