যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময়ের পর কাতার ছেড়েছে ইরানের একটি প্রতিনিধিদল। তবে আলোচনা ভেঙে যাওয়ার কারণে তারা দোহা ত্যাগ করেনি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ওই কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব তৈরি করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি এসব তথ্য জানান।
এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো সাম্প্রতিক একটি চিঠির পর ওয়াশিংটনের বক্তব্য ও অবস্থানের সুরে পুরোপুরি পরিবর্তন এসেছে।
তিনি চিঠিটিকে ‘অত্যন্ত ইতিবাচক লক্ষণ’ হিসেবে বর্ণনা করেছেন।
সূত্র: আলজাজিরার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


