সিরিয়ায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রতিবন্ধী ব্যক্তি নিহত

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর গুলিতে প্রতিবন্ধী ব্যক্তি নিহত
ছবি: আলজাজিরা

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের পশ্চিমের জামলা গ্রামে প্রতিবন্ধী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।

বিজ্ঞাপন

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির লাশ দেরা জাতীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে জামলা গ্রামে ইসরাইলি বাহিনীর প্রবেশের খবর পাওয়া যায়। সেখানে তারা একাধিক বাড়ি ও স্থাপনায় তল্লাশি চালায়। বেসামরিক মানুষের বাড়ির ছাদে স্নাইপার মোতায়েন করে। এ ছাড়া আবাসিক এলাকাজুড়ে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি সেনারা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন