হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের এক সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম ক্যাপ্টেন ইতান শামুয়েল লেমবার্গ। তিনি মিশমার হাশিভার বাসিন্দা এবং ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে, হিজবুল্লাহ লিতানি নদীর উত্তরে অবস্থানরত একটি ইসরাইলি ট্যাংকের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিহত হন ওই ইসরাইলি সেনা।

বিজ্ঞাপন

হামলার পরপরই আইডিএফ জানায়, তারা বিমান ও কামান হামলার মাধ্যমে ওই এলাকার হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত করেছে। জেরুজালেম ও বৈরুত একটি যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার একদিন পর এই ঘটনা ঘটল। যুদ্ধবিরতির পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের কয়েকটি পরীক্ষামূলক এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন হবে, যেখানে হিজবুল্লাহ যোদ্ধা ও আইডিএফ সদস্য—উভয় পক্ষের উপস্থিতি থাকবে না।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন