সৌদির পূর্বাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। তবে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে নিক্ষেপ করা হয়েছিল।
সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ দাম্মাম শহর এবং আল-আহসা ও আবকাইক গভর্নরেটে সম্ভাব্য বিপদ নিয়ে সতর্কবার্তা জারির পর এই বিবৃতিটি এলো।
এদিকে, ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩৯ জন।
হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানান।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



