ইসরাইলের বিরোধী দলগুলোর সঙ্গে আরব দলগুলোর সম্ভাব্য জোট দেশটিকে ভেতর থেকে ধ্বংস করে দেবে বলে মন্তব্য করেছেন দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নির্বাচন-পরবর্তী চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট হারজগ তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
রেকর্ড করা ভাষণে নেতানিয়াহু বলেন, ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল কোনো সরকার গঠিত হলে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ইউরোপের কয়েকটি দেশে যা ঘটছে, ইসরাইলে তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, ইহুদি জনগোষ্ঠীর একমাত্র রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সব জাতীয়তাবাদী ও জায়নবাদী দলকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা উচিত।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



