রেড লাইন না মানলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রেড লাইন না মানলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মূল দাবি পূরণ না হলে ইরানের সঙ্গে চুক্তি করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে আলজাজিরা। ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র-ইরান টাস্কফোর্সের প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে এমন কোনো চুক্তি করবেন না, যা যুক্তরাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া রেড লাইন না মানলে কোনো চুক্তি হবে না।

এদিকে, একজন ইসরাইলি কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ট্রাম্প ইরানের সঙ্গে একটি ‘বাজে’ অন্তর্বর্তীকালীন চুক্তিতে রাজি হয়ে যেতে পারেন, যা নিয়ে প্রকৃত উদ্বেগ রয়েছে।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তার মতে, যেকোনো গ্রহণযোগ্য চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...