আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার খবর জানালো ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার খবর জানালো ইরান

উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলার খবর জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

টেলিগ্রামে শেয়ার করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘প্রাইমা’ নামে একটি তেলবাহী ট্যাংকারকে ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। এই প্রণালী দিয়ে ‘যান চলাচল নিষিদ্ধ’ করার বিষয়ে আগেই ‘বারবার সতর্কতা’ জারি করেছিল আইআরজিসি নৌবাহিনী।

বিজ্ঞাপন

আইআরজিসি আরো জানিয়েছে যে, তারা ‘শত্রু দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব রয়েছে’ এমন দেশের তেল ট্যাংকার এবং বাণিজ্যিক জাহাজগুলোকেও প্রণালী দিয়ে যেতে দিচ্ছে না।

বিশ্বের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি হরমুজ প্রণালী এবং বিশ্বের তেল ও গ্যাসের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়েই যায়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান এই সপ্তাহের শুরুতে সতর্ক করেছিল যে, যেসব জাহাজ এই অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেগুলোতে ‘আগুন ধরিয়ে’ দেওয়া হবে।

যদিও এই বার্তার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, ‘প্রয়োজনে’ মার্কিন নৌবাহিনী এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোকে পাহারা দিতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন