ইরানের সঙ্গে সংঘাতের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। শুক্রবার সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সংঘাতের অবসানে জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে এবং অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বয় সাধন করছে।
গত আট মাসে ইরানের সঙ্গে সংঘাতের কারণে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোরও (১১২ বিলিয়ন ডলার) বেশি বেড়ে গেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘এই সংঘাতের ফলে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় ইউরোপের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোরও বেশি অর্থ গুনতে হচ্ছে। তাই এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ করা আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্যও জরুরি।’
আলোচনার আহ্বান জানিয়ে মের্জ আরও বলেন, ‘এই সংঘাতের সমাধান সামরিক উপায়ে সম্ভব নয়।’
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


