আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

গত শনিবার থেকে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় ব্যয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। আর দৈনিক খরচ ৮৯১ দশমিক ৪ মিলিয়ন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উভয়েই ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কটি জানিয়েছে, যুদ্ধের তহবিলের জন্য প্রতিরক্ষা বিভাগের বর্তমানে বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে সিএসআইএস জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র কম খরচের যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকলে যুদ্ধে ব্যয় কমবে। কারণ বিমান অভিযান শুরু করা ব্যয়বহুল, এতে অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয়।

এতে বলা হয়, একপর্যায়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...