আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল, ফিলিস্তিনের প্রতি সংহতি

আমার দেশ অনলাইন

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল, ফিলিস্তিনের প্রতি সংহতি

ফিলিস্তিনিদের সমর্থনে আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে ইরানের বিভিন্ন শহরে বিশাল জনসমাবেশ হয়েছে। দিনটি উপলক্ষে মিছিলও করেছেন ইরানিরা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তেহরান, খোরামাবাদ, এসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্ব জাহেদানে লোকজন পতাকা উত্তোলন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তার নিহত পিতা আলি খামেনির ছবি হাতে সমাবেশে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেহরানে জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ায়। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দেয় তারা। ফারস নিউজ এজেন্সির ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি পতাকায় মোড়ানো কফিনে পেরেক ঠুকে আঘাত করছে লোকজন।

ইসরাইলি সেনাবাহিনীর হামলার মধ্যেই এ সমাবেশ অনুষ্ঠিত হলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরান, ইসফাহান এবং দেশের অন্যান্য অংশে বিস্ফোরণের খবর দিয়েছে।

সূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন