পাকিস্তান-ভারতের মধ্যে বন্দি তালিকা বিনিময়

পাকিস্তান-ভারতের মধ্যে বন্দি তালিকা বিনিময়

পাকিস্তান ও ভারত একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করেছে। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংবাদমাধ্যম ডন জানায়, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ তালিকা বিনিময় করা হয়েছে।

২০০৮ সাল করা কনস্যুলার অ্যাক্সেস চুক্তি অনুসারে তালিকা বিনিময় করা হয়েছে। চুক্তি অনুসারে উভয় পক্ষকে প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা ভাগ করে নিবে।

বিজ্ঞাপন

বিবৃতি অনুসারে, পাকিস্তান সরকার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন প্রতিনিধির কাছে ২৪৬ জন ভারতীয় নাগরিকের একটি তালিকা হস্তান্তর করেছে।

সেইসঙ্গে ভারত সরকার ৪৬৩ জন পাকিস্তানি বন্দির একটি তালিকা নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একজন কূটনীতিকের কাছে হস্তান্তর করেছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, পাকিস্তান সরকার ভারতের কাছে অনুরোধ করেছে, যেসব পাকিস্তানি বন্দি সাজা শেষ করেছেন তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠাতে।

ভারতীয় কর্তৃপক্ষকে ভারতীয় কারাগারে থাকা মানসিক প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম পাকিস্তানি বন্দিদের শনাক্তকরণের জন্য বিশেষ কনসুলার অ্যাক্সেস দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মুখপাত্র বলেন, ‘যেসব পাকিস্তানি বন্দিকে এখনো কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়নি, তাদের তা অবিলম্বে দেওয়া উচিত।’

দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বন্দিদের বিষয়টি একটি সংবেদনশীল মানবিক উদ্বেগ হিসেবে রয়ে গেছে। ২০০৭ সালে এই ধরণের বিষয়গুলো সমাধানের জন্য প্রতিষ্ঠিত হয় পাকিস্তান-ভারত জুডিশিয়াল কমিটি অন প্রিজনার্স। ২০১৩ সালে তাদের শেষ বৈঠকের পর থেকে উত্তেজনা বৃদ্ধি এবং ভারত কর্তৃক ব্যাপক দ্বিপক্ষীয় সংলাপ স্থগিত করার কারণে কমিটি নিষ্ক্রিয় রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন