ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে তেহরানের গণমাধ্যম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে তেহরানের গণমাধ্যম
ছবি: সংগৃহীত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং দেশটির কয়েকটি সংবাদমাধ্যম ইরার-যুক্তরাষ্ট্র চুক্তিকে ইরানের বিজয় হিসেবে উপস্থাপন করছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদ চ্যানেল ঘোষণা দিয়েছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। তবে তারা এ তথ্যের উৎস হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যকে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় উপস্থাপক বলেন, `ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।'

তবে এখন পর্যন্ত ইরান সরকারের কোনো শীর্ষ কর্মকর্তা বা আনুষ্ঠানিক মুখপাত্র চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। ফলে চুক্তির বিস্তারিত শর্ত এবং তেহরানের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ না হওয়া পর্যন্ত চুক্তির প্রকৃত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অপেক্ষা করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...