মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক ‘পুনর্বিবেচনা করতে হবে’। স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি প্রশ্ন করেন, ‘বছরের পর বছর ধরে আমাদের শত শত, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এবং এই অঞ্চলে এত সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করে কী লাভ হলো, যদি যদি প্রয়োজনের সময় আমাদের সেই ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি না দেওয়া হয়?’
তিনি বলেন, ‘আমি মনে করি, দুর্ভাগ্যবশত, আমাদের এই জোটের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। এই জোট আমাদের দেশের স্বার্থ পুরণ করছে, নাকি এটি এখন একটি একতরফা সম্পর্কে পরিণত হয়েছে এটা বিবেচনা করার সময় এসেছে। যুক্তরাষ্ট্র ইউরোপকে রক্ষা করছে, কিন্তু যখন আমাদের মিত্রদের সাহায্যের প্রয়োজন হবে, তখন তারা আমাদের ঘাঁটি স্থাপনের এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। আমি মনে করি, এগুলো খুবই যৌক্তিক প্রশ্ন যা আমাদের জিজ্ঞাসা করা প্রয়োজন।’
এদিকে ১৯৪৯ সালে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো গঠিত হয়। বর্তমানে এই জোটের সদস্য ৩২টি। সামরিক এ জোটের মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা নিশ্চিত করা।
সূত্র: দ্য গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কুয়েত বিমানবন্দরে ফের ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন