৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-ভৌত সংস্থা জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বুয়োল রিজেন্সি। সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পাশের গোরোনতালো প্রদেশেও কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহ খাকফি মারদজুন জানান, প্রাথমিকভাবে সরকারি ভবন, একটি হাসপাতাল, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হাসপাতালে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন রোগীর মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

সূত্র: আনাদোলু

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন