মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন সামরিক হামলা চালানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার ভাষায়, হামলা শুরু হতে “মাত্র এক ঘণ্টা বাকি” ছিল।
আজ মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন আধুনিক অস্ত্রে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল। তিনি বলেন, সামরিক বাহিনী সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল।
ট্রাম্প দাবি করেন, চলমান উত্তেজনা নিরসন এবং যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে “আরেকটি বড় আঘাত” হানতে পারে বলেও সতর্ক করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে।
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


