যুদ্ধবিরতি হলেও অপতৎপরতা বন্ধ করেনি ইসরাইল

যুদ্ধবিরতি হলেও অপতৎপরতা বন্ধ করেনি ইসরাইল

যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের অভ্যন্তরে ইসরাইল নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। বার্তা সংস্থা ফার্স এর বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা জানায়, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের ভেতরে অব্যাহতভাবে ‘ক্ষতিকর’ অপতৎপরতা চালাচ্ছে ইসরাইল।

বার্তা সংস্থা ফার্স গোয়েন্দা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরাইলি কর্মীরা টেলিফোনে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। তারা জাতীয় তথ্য হাতিয়ে নেওয়ার লক্ষ্যে ইরানিদের কাছে গণহারে ফোন দিচ্ছে।

বিজ্ঞাপন

‘জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে’ কাজ করতে ইরানিদের প্ররোচিত করার জন্য ‘ভুয়া খবর’ ছড়িয়ে দেওয়ার বিষয়েও সতর্ক করেছে দেওয়া হয়েছে।

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে ইরানি কর্তৃপক্ষ। ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে শত শত লোককে গ্রেপ্তার করা হচ্ছে।

টানা ১২ দিন তীব্র পাল্টাপাল্টি হামলার পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় হামলা বন্ধের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের এই দুই দেশ।

১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরাইল। জবাবে পরদিন থেকে ইসরাইলে হামলা শুরু করে ইরান। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, গত ১৩ জুন থেকে ইসরাইলি হামলায় ৬০৬ জন নিহত হয়েছে। হামলায় পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানান তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন