ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলি নির্যাতনের তদন্ত করবে অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলি নির্যাতনের তদন্ত করবে অস্ট্রেলিয়া
ছবি: আল-জাজিরা

ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলি নির্যাতনের তদন্ত করবে অস্ট্রেলিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্লোবাল মুভমেন্ট টু গাজা আওটিয়ারোয়া-অস্ট্রেলিয়া জানায়, ‘অস্ট্রেলিয়ার সরকার ফ্লোটিলা কর্মীদের ওপর ইসরাইলের হামলা, যৌন নিপীড়ন এবং নির্যাতনের বিষয়ে একটি স্বাধীন তদন্ত শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।’

বিজ্ঞাপন

সংগঠনটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং, আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী অ্যান আলি এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ‘উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের’ সঙ্গে বৈঠকের পর এই প্রতিশ্রুতির কথা জানানো হয়।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচল করার সময় ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া ফ্লোটিলা কর্মীদের প্রতি ইসরাইলের আচরণের বিষয়ে ইতালি ও ফ্রান্স ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

ইতালির এই তদন্তের আওতায় রয়েছেন ইসরাইলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন গভির। তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে ফ্লোটিলা কর্মীদের ধাক্কা দিতে এবং যে জাহাজে তাদের আটকে রাখা হয়েছিল, সেখানে জোরপূর্বক হাঁটু গেঁড়ে কষ্টদায়ক অবস্থানে বসিয়ে রাখতে দেখা গেছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...