বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির সব মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন।

আগামী শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের আধা ঘণ্টা আগে দেশটির সব মসজিদে ইস্তিসকার নামাজ আদায় করা হবে। এ উপলক্ষে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশবাসীকে আল্লাহর কাছে বৃষ্টি ও রহমতের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে বৃষ্টি ও আল্লাহর রহমত কামনায় ইস্তিসকার নামাজ আদায় ও দোয়া করা হবে।

ইস্তিসকা হলো অনাবৃষ্টি বা খরার সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে আদায় করা বিশেষ নামাজ। দেশটির সব মসজিদে একই সময়ে এ নামাজ আদায়ের মাধ্যমে বৃষ্টির জন্য সম্মিলিতভাবে প্রার্থনা করা হবে। সূত্র: গালফ নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন