আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্রুত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়ার আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন

দ্রুত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি সংলগ্ন এলাকা ছাড়ার আহ্বান ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি ওই অঞ্চলে মার্কিন বাহিনী মোতায়েন থাকা এলাকাগুলো থেকে সরে যাওয়ার জন্য জনগণের উদ্দেশে সতর্কতা জারি করেছে।

আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি ‘বেসামরিক এলাকা ও নিরীহ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার’ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে বেসামরিক নাগরিক ও ইরানি কর্মকর্তাদের হত্যার জন্যও অভিযুক্ত করা হয়েছে বিবৃতিতে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইআরজিসি বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে। যেমন, ১৪ই মার্চ মধ্যপ্রাচ্যে মার্কিন শিল্প স্থাপনার কাছে বসবাসকারী বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল। তবে, এই সর্বশেষ সতর্কবার্তায় তারা কোনো নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...