মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা জীবিত আছেন এবং দেশ পরিচালনায় ক্রমশ আরো সক্রিয় হচ্ছেন। মঙ্গলবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
রুবিও বলেন, ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আরো সক্রিয় ভূমিকা নিচ্ছেন বলেই মনে হচ্ছে।
রুবিও বলেন, মোজতবা খামেনি জীবিত আছেন এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরো গভীরভাবে জড়িত হচ্ছেন। যদিও তার সব যোগাযোগই লিখিতভাবে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে হয়েছে। যুদ্ধের প্রথম দিনে মার্কিন বিমান হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। এই প্রস্তাবের লক্ষ্য হলো এপ্রিলের যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। তবে ইরানের আধা-সরকারি মেহের নিউজ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান এখনো প্রস্তাবটি বিশ্লেষণ করছে এবং কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ঘিরে ইরানে ৩ দিনের পরিকল্পনা