ইরানে অযৌক্তিক হামলা আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই উল্লেখ করে এবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি। ইরানের নিরীহ শিশু ও শান্তির স্বার্থে এ হামলা অবশ্যই বন্ধ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে তিনি একথা বলেন।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আরও বলেন, তেহরান জ্বলছে। গোটা রাস্তা আগুনে পুড়ছে, স্কুলে বোমা হামলা, হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন। তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ উত্তেজনা প্রশমন ও যুদ্ধের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে এই অঞ্চলে সংঘাত তীব্রতর হয়েছে। হামলায় এ পর্যন্ত তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১,৩০০ জন নিহত হয়েছেন।
ইসরাইল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে ইরান। যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

