শান্তি চুক্তির তথ্য ফাঁসের অভিযোগে ইরানের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শান্তি চুক্তির তথ্য ফাঁসের অভিযোগে ইরানের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

শান্তি চুক্তির শর্ত ফাঁসের অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি গণমাধ্যমে সম্প্রতি চুক্তির বিবরণ সম্প্রচারের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেছেন, ইরান যে তথ্যগুলো ফাঁস করেছে, তা লিখিতভাবে চূড়ান্ত চুক্তিবদ্ধ শর্তের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না। তারা যা বলেছে তাদের এ দুর্বল বক্তব্য বাস্তবতার সঙ্গে কোনো ভাবেই মেলে না। এরা খুবই অনৈতিক মানুষ। এদের সঙ্গে কোনো ভালো বিশ্বাসের ভিত্তিতে চুক্তি করা যায় না।

তিনি আরও বলেন, তাদের অবশ্যই দ্রুত নিজেদের আচরণ ঠিক করতে হবে!

ট্রাম্পের এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্রের আলোচিত শান্তি চুক্তি প্রসঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। চুক্তি সংক্রান্ত তথ্য ফাঁস দুই দেশের মধ্যে আলোচনার পরিবেশকে প্রভাবিত করতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন