সংক্ষিপ্ত সফরে ইসরাইল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার সকাল ৯টার কিছু পরেই ট্রাম্প বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করবেন বলে কথা রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেবেন।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি স্বাক্ষরের পর এই সফরের আয়োজন করা হয়।
চ্যানেল ১২ জানায়, সফরটি হবে সংক্ষিপ্ত। নেসেটে ভাষণ শেষে ট্রাম্প সরাসরি বিমানবন্দরে ফিরে যাবেন এবং দেশ ছাড়বেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত হচ্ছে। কারণ ট্রাম্প রোববার নয়, সোমবার পৌঁছাবেন। সফরের স্বল্প সময়ের প্রস্তুতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যদি প্রতিবেদনটি সঠিক হয়, তবে ট্রাম্প তেলআবিবের ‘হোস্টেজেস স্কয়ারে’ যাওয়ার সময় পাবেন না। যদিও ট্রাম্প যাবেন এমন প্রত্যাশা করছিলেন হামাসের হাতে আটক জিম্মিদের স্বজনরা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


