আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের ১০ তেলবাহী ট্যাংকারকে হরমুজ পার হওয়ার অনুমতি ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ১০ তেলবাহী ট্যাংকারকে হরমুজ পার হওয়ার অনুমতি ইরানের

ইরান এ সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার পার হওয়ার অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এমন দাবি করেন।

ট্রাম্প জানান, এসব ট্যাংকার পাকিস্তানের পতাকাবাহী। তেহরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতি উপহার। গত মঙ্গলবার ট্রাম্প দাবি করেছিলেন, তাকে দামি উপহার পাঠিয়েছে ইরান। তবে, জনসম্মুখে আনেননি সেই উপহার।

বিজ্ঞাপন

ইরান বলছে, তারা আলোচনার বিষয়ে আন্তরিক। সেটি প্রমাণেই আটটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিচ্ছে দেশটি, যার আটটি বড় তেলের ট্যাংকার। পরে আরো দুটি জাহাজ পাঠায়। সবগুলোই পাকিস্তানের পতাকাবাহী নৌযান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন