আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানে অপ্রয়োজনীয় ও বিপজ্জনক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর টিম কেইন। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরান যুদ্ধ শুরু করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন তিনি। যুদ্ধ বন্ধে তার সাধ্যের মধ্যে সবকিছু করবেন বলে জানিয়েছেন কেইন।

ডেমোক্র্যাট এই সিনেটর বলেন, তার বিশ্বাস, ইরান যুদ্ধ শুধু অপ্রয়োজনীয় তাই নয়, এটি বিপজ্জনকও বটে। তিনি বলেন, ‘একেবারেই অগ্রহণযোগ্য পন্থায় আমাদের সন্তানদের বিপজ্জনক যুদ্ধে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের জন্যও বিপজ্জনক।’

বিজ্ঞাপন

ইরাক, লিবিয়া ও আফগানিস্তান যুদ্ধের কথা উল্লেখ করে কেইন বলেন, ওই যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি। পাশাপাশি এসব যুদ্ধ মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...