ইরানের ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পকে সহায়তার প্রস্তাব পুতিনের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পকে সহায়তার প্রস্তাব পুতিনের
ফাইল ছবি

ইরানের সাথে চলমান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা কথা হয়। সেখানেই পুতিন এমন আগ্রহ প্রকাশ করেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (পুতিন) সহায়তা করতে চান। কিন্তু আমি বলেছি—আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ (ইউক্রেন সংঘাত) শেষ করতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “পুতিন আমাকে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান। এ বিষয়ে তিনি আমাদের সহায়তা করতে পারেন।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তাঁর টেলিফোন আলাপ ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে এবং ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে।

তথ্যসূত্র: সিএনএন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...