টানা বর্ষণে বন্যা, ঘানা ও আইভরি কোস্টে ৩০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

টানা বর্ষণে বন্যা, ঘানা ও আইভরি কোস্টে ৩০ জনের মৃত্যু

কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে বন্যায় আটকে পড়া শত শত মানুষ।

ঘানার জাতীয় দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, এক দিন আগে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের পর মঙ্গলবার অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

বিজ্ঞাপন

সোমবার ঘানার রাজধানী শহর আক্রাজুড়ে প্রবল বর্ষণে বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায়। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। গ্রেটার আক্রা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার রশিদ কওয়ামে নিসাউ জানান, মঙ্গলবার পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাড়িঘর থেকে পানি অপসারণ এবং দুর্গতদের সহায়তায় কাজ করছে উদ্ধারকারী দল।

অন্যদিকে, আইভরি কোস্টে শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ না করলেও দমকল বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন