আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইসরাইলি বিমান হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। একটি ‘চূড়ান্ত ও দুঃখজনক’ পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।

এক বিবৃতিতে আমির হাতামি বলেন, ‘সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য।’

বিজ্ঞাপন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির মৃত্যুর খবরও নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর এই যুদ্ধে এটিই সর্বোচ্চ পর্যায়ের গুপ্তহত্যা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...