ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত।

ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালির নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নৌবাহিনীর নজরদারি দল নিষিদ্ধ এলাকায় আগুনে জ্বলতে থাকা একটি তেলবাহী ট্যাংকার শনাক্ত করেছে। ট্যাংকারটি তার অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করে ওমান সাগরের নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করেছিল বলে দাবি করেছে নৌবাহিনী।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে ইরানের নৌবাহিনী বলেছে, নির্ধারিত বিধিনিষেধ উপেক্ষা করে নিষিদ্ধ পথে চলাচল করলে নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং অন্যান্য জাহাজের জন্য নানা ধরনের ঝুঁকি সৃষ্টি হয়।

তবে ট্যাংকারটির নাম, কোনো দেশের পতাকাবাহী জাহাজ এবং আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন