গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বড় ভাইয়ের বাঁশের লাঠি ও ইটের আঘাতে আহত ছোট ভাই মারা গেছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ইসবপুর পশ্চিমপাড়া গ্রামের আজিজুলের সঙ্গে তার বড় ভাই জসিজল হক ডিপটির সঙ্গে গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জসিজল হক বাঁশের লাঠি ও ইট দিয়ে ছোট ভাই আজিজুলকে মারধর করে।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুলের মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দিন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

