লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে যা বলছে ইসরাইল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে যা বলছে ইসরাইল
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি বর্তমানে আলোচনার টেবিলে নেই বলে জানিয়েছেন ইসরাইলের কর্মকর্তারা। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে এ কথা জানানো হয়। লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা বলেন, বৈরুতের সঙ্গে চুক্তি হওয়ার পর ভবিষ্যতে শুধু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিজ্ঞাপন

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত একটি সমঝোতা স্মারকের সময় ও ধরন নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।

আজ রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভার্চুয়ালি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তবে সমঝোতা স্মারকের বিষয়বস্তু, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিও রয়েছে, তা নিয়েও মতপার্থক্য রয়ে গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন