আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইরান
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এক বিবৃতিতে এ অভিযোগ জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আমিরাত।

শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জনগণকে শান্ত থাকতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ‘অনুগ্রহ করে নিরাপদ স্থানে থাকুন এবং সতর্কতা ও সর্বশেষ তথ্যের জন্য সরকারি নির্দেশনা মেনে চলুন।’

এর আগে ৯ এপ্রিল নিজেদের আকাশসীমা হুমকি থেকে মুক্ত বলে ঘোষণা করেছিল সংযুক্ত আরব আমিরাত।

গত দুই মাসে অন্য যেকোনো দেশের তুলনায় ইরান সবচেয়ে বেশি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

সূত্র: আল জাজিরা/সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন