ইরানকে কোনো কাজে কেউ বাধ্য করতে পারে না: বাঘাই

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানকে কোনো কাজে কেউ বাধ্য করতে পারে না: বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে, তবে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তেহরান বিদেশ থেকে কোনো নির্দেশ গ্রহণ করে না বলেও জানান তিনি।

শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনকে বাঘাই বলেন, ‘পশ্চিমা কোনো পক্ষই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে কোনো কাজে বাধ্য করাতে পারে না। আমরা ৪৭ বছর আগেই আমরা এই ধরনের ভাষাকে বিদায় জানিয়েছি। আমরা ইরানি জাতির স্বার্থ ও অধিকারের ভিত্তিতে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেই।’

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি করার কয়েক ঘণ্টা পরেই বাঘাইয়ের এই মন্তব্য আসে। তিনি আরো বলেন, একটি চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

সমুদ্রপথে অবরোধকে অবৈধ উল্লেখ করে তিনি বলেন, এই পদক্ষেপগুলো ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা উভয়ই লঙ্ঘন করেছে।

তিনি বলেন, ‘বাস্তবে আমাদের দেখতে হবে যে তারা তাদের কথা রাখে কিনা, নাকি এটি কেবল কথার কথা।’

সূত্র: প্রেস টিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন