আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ে আইন করছে ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ে আইন করছে ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান বলেছেন, এ সংক্রান্ত একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই আইন প্রণয়ন দলের মাধ্যমে তা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানকে ফি আদায় করতে হবে। এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। অন্যান্য করিডরে যেমন পণ্য পরিবহনের ক্ষেত্রে শুল্ক দিতে হয়, তেমনি হরমুজ প্রণালিও একটি করিডর।

তিনি আরো বলেন, আমরা এর নিরাপত্তা নিশ্চিত করি, তাই জাহাজ ও তেলবাহী ট্যাংকারের কাছ থেকে টোল নেওয়াটা স্বাভাবিক।

উল্লেখ্য, চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালির ওপর নিজেদের কর্তৃত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার দাবিও রয়েছে।

সূত্র : আল-জাজিরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন