হরমুজে ইরানের বাধা, কঠোর পদক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের

হরমুজে ইরানের বাধা, কঠোর পদক্ষেপের হুমকি যুক্তরাষ্ট্রের
এআই দ্বারা নির্মিত ছবি।

হরমুজ প্রণালিতে ইরানের নৌ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা ঠেকাতে ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার সুযোগ ইরানকে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল-জাজিরাকে বলেন, নৌ চলাচলে ইরানের বাধা যাতে ‘স্বাভাবিক বা গ্রহণযোগ্য রাষ্ট্রীয় আচরণ’ হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে ওয়াশিংটন।

মুখপাত্র বলেন, ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার জন্য ইরানের প্রচেষ্টার বিরুদ্ধে আমরা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে থাকব।’

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ইরানকে বাধা দিতে দেব না এবং বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করার সুযোগও দেব না।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন