বিক্ষোভে জড়িত থাকায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিক্ষোভে জড়িত থাকায় দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি একটি মসজিদে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হন।

মিজান তাদের পরিচয় মেহরদাদ মোহাম্মাদিনিয়া এবং আশকান মালেকি হিসেবে উল্লেখ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, তারা তেহরানের গিশা এলাকার জাফারি মসজিদে হামলার প্রধান অভিযুক্তদের মধ্যে ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির সর্বোচ্চ আদালত তাদের সাজা বহাল রাখে।

উল্লেখ্য, ইরানে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বাড়ানোর প্রতিবাদে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হয়, যা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন