হরমুজের বিকল্প পথ খুলতে জোটসঙ্গীদের নিয়ে কাজ করছে ফ্রান্স

হরমুজের বিকল্প পথ খুলতে জোটসঙ্গীদের নিয়ে কাজ করছে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্নের প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়ছে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তেলের সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালির বিকল্প পথ খোলার ওপর জোর দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, সাম্প্রতিক আলোচনার পর তিনি উত্তেজনা কমানো, তেলের সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানির দামের চাপ কমাতে পদক্ষেপ নিয়েছেন।

ইরাকের প্রধানমন্ত্রীর পাশাপাশি সৌদি আরবের যুবরাজ ও কাতারের আমিরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন ম্যাক্রোঁ।

তিনি বলেন, এখন সবচেয়ে জরুরি কাজ হলো হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনা। তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স জোটসঙ্গীদের সঙ্গে কাজ করছে।

ম্যাক্রোঁ আরো বলেন, জ্বালানি অবকাঠামো সুরক্ষা ও উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি বিকল্প তেলপথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হরমুজ প্রণালির ওপর কৌশলগত নির্ভরতা কমানো।

তেলের বাজারে সরবরাহে বিঘ্ন ঘটলে তার প্রভাব জ্বালানির দামে পড়ে। আর সেই চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছে যায় বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন