ইরানের কারাজ শহরে সরকার ও সামরিক বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর নিশ্চিত করেছে।
প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের ঠিক পশ্চিমে অবস্থিত এই শহরের রাস্তায় পতাকা হাতে পদযাত্রা করছেন হাজারো মানুষ। এ সময় তরা 'সাহস, সাহস!' স্লোগান দিচ্ছিলেন।
বিজ্ঞাপন
কারাজ এবং আলবোরজ প্রদেশের একটি বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে হামলার ফলে এলাকাটিতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সেই ঘটনার ঠিক একদিন পরেই এই সমাবেশের ডাক দেওয়া হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার রাতে রাজধানী তেহরান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আরদাবিলেও একই ধরনের সরকারপন্থি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

