ইউক্রেনে যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার বিমান হামলা

ইউক্রেনে যাত্রীবাহী দুই ট্রেনে রাশিয়ার বিমান হামলা
ছবি: বিবিসি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি ট্রেন। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, সুমি অঞ্চলের শোস্তকা শহরে হামলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায়, একটি ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিতে আগুন লেগেছে।

এ হামলাকে বর্বর বলে অভিহিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘বেসামরিক মানুষের ওপর যে হামলা হচ্ছে, এটা রুশদের অজানা নয়।’

বেসামরিক লোকজনের ওপর এ ধরনের হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরব থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় প্রসিকিউটররা বলেন, ধ্বংসস্তূপের একটি বগিতে ৭১ বছর বয়সী একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং পুনর্গঠন মন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, ‘রাশিয়া পরপর দুটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়, প্রথমে স্থানীয় একটি যাত্রীবাহী ট্রেনে এবং তারপরে কিয়েভের দিকে যাওয়া অপর একটি ট্রেনে।

টেলিগ্রামে এক বার্তায়, সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্টেম কোবজার বলেন, ‘আহতরা ট্রেনের যাত্রী ছিলেন। উদ্ধারকারী, চিকিৎসক এবং সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।’ এছাড়া আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইহোরভ ঘটনাস্থলে জ্বলন্ত যাত্রীবাহী গাড়ির একটি ছবি পোস্ট করেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...