হরমুজের মাইন অপসারণে কত দিন লাগবে জানাল পেন্টাগন

আমার দেশ অনলাইন

হরমুজের মাইন অপসারণে কত দিন লাগবে জানাল পেন্টাগন
ছবি: আল জাজিরা

হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন অপসারণ করতে ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির বৈঠকে গোপনীয় ব্রিফিংয়ের সময় প্রণালিটির পরিস্থিতি সম্পর্কে এ তথ্য দেন।

বিজ্ঞাপন

এপি জানিয়েছে, এই বৈঠক আইনপ্রণেতাদের মনে ‘জবাবের চেয়ে বেশি প্রশ্ন’ রেখে গেছে। কারণ তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়, এর কৌশল এবং উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যার কোনো উত্তর দেওয়া হয়নি। এছাড়া যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার বিষয়েও প্রশ্ন করা হয়েছিল। ওই হামলায় প্রায় ১৬৫ জন নিহত হয়, যাদের অধিকাংশই ছিল অল্পবয়সি স্কুলছাত্রী।

সূত্র: আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন