হরমুজ প্রণালির দক্ষিণ ও পূর্ব উপকূলের কাছে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতি দিয়ে এ কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, জাহাজ দুটি অনুমোদনহীন একটি রুট দিয়ে গোপনে চলাচলের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটির নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল।
এক বিবৃতিতে হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার জাহাজের সব নাবিক ও ক্রুকে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল না করার বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের দেওয়া আশ্বাস বা বক্তব্য নৌমাইনের ঝুঁকি থেকে জাহাজগুলোকে সুরক্ষা দিতে পারবে না।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



