সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সামগ্রী সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার সারমাদা শহরের কাছে এ বিস্ফোরণ ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে পরপর কয়েকটি বিস্ফোরণের কারণে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ ব্যাহত হয়। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে ঘণ্টার পর ঘণ্টা ঘন ধোঁয়া বের হতে কয়েকজন সদস্যও রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি দেখা যায়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকারী দল অভিযান চালাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের এক আলোকচিত্রী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার হতে দেখেছেন।

তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি কর্তৃপক্ষ। সিরিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধের পর দেশটিতে এ ধরনের বিস্ফোরণ ও দুর্ঘটনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের এখনো নিয়মিত ঘটছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ধ্বংস হওয়া গুদামটিতে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করা হতো।

এর আগে গত ১ সেপ্টেম্বর একই ইদলিব প্রদেশের বিনিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন। ওই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছিলেন বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন