ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারীসহ হতাহত ১১

 ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারীসহ হতাহত ১১
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-দিউক এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

বিজ্ঞাপন

চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে হামলায় এক তরুণের উরুতে এবং এক নারীর মাথায় গুলি লাগার খবর পাওয়া যায়। পরে তাদের দুজনকেই হাসপাতালে নেওয়া হয়।

জেরিকো সরকারি হাসপাতাল জানিয়েছে, বসতি স্থাপনকারীদের গুলিতে ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন বয়স্ক পুরুষও রয়েছেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...