রোববার হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রোববার হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তি হতে পারে। ইরানের এক সূত্রের বরাতে শুক্রবার ইসরাইলের প্রভাবশালী দৈনিক সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ওই ইরানি সূত্র।

বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র জানায়, চুক্তির খসড়ায় ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা কয়েক বিলিয়ন ডলার সমমূল্যের ইরানি সম্পদ অবমুক্ত করা এবং লেবাননসহ আঞ্চলিক সংঘাতের সব ক্ষেত্রেই শত্রুতা বন্ধের প্রস্তাব রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, ইরান এমন কোনো চুক্তিতে সম্মত হবে না, যেখানে লেবাননের পরিস্থিতি ও চলমান সংঘাতের বিষয়টি সমাধানের আওতায় থাকবে না। ইরানও দীর্ঘদিন ধরে লেবাননে ইসরাইলি হামলা বন্ধকে ওয়াশিংটনের সঙ্গে যেকোনো বৃহত্তর সমঝোতার অন্যতম শর্ত হিসেবে তুলে ধরছে।



এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...