মার্ক ফাইফল

এখনো আলোচনার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র-ইরান

এখনো আলোচনার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র-ইরান
মার্ক ফাইফল। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্র এখনো একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহী বলে মনে করেন রিপাবলিকান কৌশলবিদ ও সাবেক হোয়াইট হাউস এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মার্ক ফাইফল।

বিজ্ঞাপন

তার মতে, আগামী কয়েক সপ্তাহে দুই পক্ষের মধ্যে আলোচনার সুযোগ রয়েছে।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফাইফল বলেন, ‘কূটনীতিতে কখনো কখনো আলোচনার টেবিল থেকে কী সরিয়ে নেওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দাবি পুনর্ব্যক্ত করার সময় কয়েকটি বিষয় সামনে এনেছেন। এর মধ্যে ছিল অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং হামলা বন্ধ করা।

তবে রেজাই ক্ষতিপূরণ ও পুনর্গঠনের অর্থের দাবি করেননি বলে উল্লেখ করেন ফাইফেল। তার মতে, এটি একটি ‘সুনির্দিষ্ট ইঙ্গিত’। এর মাধ্যমে বোঝা যায়, কঠোর বক্তব্য চললেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশল কিছুটা প্রভাব ফেলছে।

ফাইফল বলেন, ‘এটি আমাকে বলছে, সব কঠোর বক্তব্যের মধ্যেও আগামী কয়েক সপ্তাহে আলোচনার জন্য দুই পক্ষই এখনো কিছুটা জায়গা খুঁজছে।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন