ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর
ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরো অনিরাপদ করে তুলছে এবং সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেননি বলেও অভিযোগ করেন মারফি।

তিনি দাবি করেন, যুদ্ধের প্রকৃত পরিস্থিতি আড়াল করতেই তাকে এসব জায়গায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

মারফি বলেন, ‘এই যুদ্ধ কোনো কাজে আসছে না। আমরা হেরে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে একটি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে, যাতে মার্কিন জনগণ এই যুদ্ধের প্রকৃত মূল্য ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে না পারে।’

মারফির দাবি, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

মারফি বলেন, ‘ট্রাম্প চান না মার্কিনিরা জানুক, এই যুদ্ধ কতটা ভয়াবহ ব্যর্থতায় পরিণত হয়েছে। সে কারণেই কংগ্রেসের একজন সদস্যকেও ক্ষয়ক্ষতি দেখতে মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন